ছবি: আপন দেশ
দুর্নীতির বিরুদ্ধে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লড়াইয়ে শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণও প্রয়োজন।
বুধবার (০১ জুলাই) সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ খালেদ রহীম বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন <<>> জাপানি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।
সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































