মু. রেজা হাসান। ছবি: আপন দেশ
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান।
রোববার (২৮ জুন) জনপ্রশাসক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর গত ২১ জুন তাকে প্রত্যাহারের পরদিন (২২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ডিসির দায়িত্ব দেয়া হয়।
আরও পড়ুন <<>> ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
এ ঘটনা সিলেটসহ সারাদেশে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সরওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনও হয় সিলেটে।
নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসান সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































