Apan Desh | আপন দেশ

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৬, ২৮ জুন ২০২৬

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

ছবি : আপন দেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৮ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

আরও পড়ুন : আট জেলায় গরমের দাপট অব্যাহত থাকার আভাস

এরপর শূন্য হওয়া পদে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement