Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ২১ জুন ২০২৬

আপডেট: ১৯:২৬, ২১ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী

ছবি: পিএমও

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। স্থানীয় সময় রোববার (২১ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রিসিভ করেন দেশটির ধর্মমন্ত্রী।

এর আগে রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন<<>>মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফর করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার (২৭ জুন) রাতে দেশে ফিরবেন। 

আপন দেশ/এসআর/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়