Apan Desh | আপন দেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৯, ২১ জুন ২০২৬

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবীরা

ফাইল ছবি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বিকালে এ বৃষ্টি হয়। বৃষ্টির ফলে নগরের তাপমাত্রা কিছুটা কমে আসে। যার ফলে স্বস্তি পেয়েছে নগরবাসী।

তবে অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের ভোগান্তিও বেড়েছে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ, পল্টন ও বাংলামোটরসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরে ফেরা কর্মজীবী মানুষ ও পথচারীদের অনেকেই বৃষ্টিতে আটকা পড়ে। বিভিন্ন এলাকায় যানজটও দেখা দেয়।

আরও পড়ুন <<>> ৯ জেলায় ঝড়ের আভাস, সতর্কতা জারি

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। 

এছাড়া সোমবার (২২ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch