Apan Desh | আপন দেশ

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৯, ১৫ জুন ২০২৬

আপডেট: ১৪:৪৪, ১৫ জুন ২০২৬

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এ বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ক বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। এ ছাড়া তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে। ফলে তামাকের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি স্বাস্থ্য খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।’

অনুষ্ঠান শেষে হাম বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে।’

আরও পড়ুন : ‘যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে’

তিনি আরও বলেন, ‘পুরো দেশে আমরা লক্ষ্যের চেয়েও বেশি টার্গেট অর্জন করেছি। ঈদের আগে থেকে প্রতিদিন ডেকে ডেকে এবং মাইকিং করে টিকা দেয়া হয়েছে। আমাদের ইপিআই কর্মসূচি নিয়মিত চলমান রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়