ছবি: আপন দেশ
আজ ১২ জুন (শুক্রবার) আন্তর্জাতি শিশুশ্রম প্রতিরোধ দিবস। শিশুশ্রম নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে ২০০২ সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করে আসছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।
বাংলাদেশে দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।
আইএলওর ০৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু শ্রমে নিয়োজিত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ ও স্বাস্থ্যহানিকর কাজে যুক্ত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন<<>>বিশ্ব মহাসাগর দিবস আজ
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) আট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হলেও বিশ্বব্যাপী এখনও এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ শিশু তহবিল—ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী, দেশে বর্তমানে ৫-১৭ বছর বয়সী শিশুদের মধ্যে ৯ দশমিক ২ শতাংশ শ্রমের সঙ্গে যুক্ত, যা ২০১৯ সালে ছিল ৬ দশমিক ৮ শতাংশ। তার মানে, আরও প্রায় ১২ লাখ শিশু যুক্ত হয়েছে শিশুশ্রমের সঙ্গে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































