Apan Desh | আপন দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫০, ১ জুন ২০২৬

সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশনা

ছবি: আপন দেশ

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (০১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে শপিং মল, মার্কেট ও দোকান এখন থেকে রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন <<>> রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সে বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আগের নিয়ম আবার কার্যকর করা হয়েছে।

এছাড়া সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। একই নির্দেশনা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এগুলোও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়