Apan Desh | আপন দেশ

রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১০, ১ জুন ২০২৬

রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি: আপন দেশ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১১ মাসেই রেমিট্যান্সে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জুলাই–মে সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ২৭৫ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা আগের পুরো অর্থবছরের তুলনায় অনেক বেশি।

সোমবার (০১ জুন) বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সের এ তথ্য প্রকাশ করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের পুরো ১২ মাসে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৮৮ লাখ ডলার। অর্থাৎ এবার এক মাস বাকি থাকতেই সে রেকর্ড ছাড়িয়ে গেছে দেশ।

শুধু মে মাসেই এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। গত বছর এসময়ে এসেছিল ২ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ ডলার।

আরও পড়ুন <<>> বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান

এর আগে ২০২৩–২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার। ২০২২–২৩ সালে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার এবং ২০২১–২২ সালে ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ডলার আসে।

করোনা মহামারির বছর ২০২০–২১ অর্থবছরে ছিল বড় উল্লম্ফন, তখন রেমিট্যান্স দাঁড়ায় ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়