ছবি : আপন দেশ
ত্রিশালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে ত্রিশাল উপজেলার ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
আরও পড়ুন : ভ্যাপসা গরমের রাজধানীতে স্বস্তির বৃষ্টি
আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ কমিউনিটার ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ফাতেমানগর স্টেশন ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিনে ত্রুটি দেখা হয়। এসময় ট্রেনটি থেমে গেলে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেন সচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































