ছবি: আপন দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও প্রশাসকদের হাতে ঈদ বোনাসের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এদিন ছুটির মধ্যেও ব্যতিক্রমী পরিবেশে দলীয় কার্যালয়ে আসেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেলে নিজ বাসভবনে আসরের নামাজ আদায় শেষে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রদের নিয়ে বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল ঈদুল আজহা উপলক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে হস্তান্তর করা।
আরও পড়ুন <<>> আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে আটক ২৩
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর মেয়র ও প্রশাসকরা সশরীরে উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর হাত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দ করা ঈদ বোনাসের চেক গ্রহণ করেন।
এর আগে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরেও পরিচ্ছন্নতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেয়া হয়েছিল। ঈদুল ফিতরের সে ধারাবাহিকতা বজায় রেখেই আসন্ন ঈদুল আজহাতেও পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটাতে মেয়র ও প্রশাসকদের হাতে উপহারের চেক তুলে দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































