Apan Desh | আপন দেশ

দালাল নির্মূলে ঢামেকে অভিযান, আটক ৪৯

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৯, ৪ মে ২০২৬

দালাল নির্মূলে ঢামেকে অভিযান, আটক ৪৯

ছবি: আপন দেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূল করতে এনএসআই ও শাহবাগ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়েছে । এ অভিযানে ৪৯ জনকে আটক করা হয়েছে।

সোমবার (০৪ মে) সকাল থেকে এ অভিযান পরিচালানা করা হয়। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, আটকদের মোবাইল কোর্ট বসিয়ে বিভিন্ন পর্যায়ে সাজা দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>হাম উপসর্গে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

হাসপাতাল সূত্র জানিয়েছেন, আটকদের মধ্যে রয়েছেন বহিরাগত বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, ব্লাড বিক্রি ও বাহিরের ক্লিনিকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ায় অভিযুক্ত ব্যক্তি, আইসিইউর জন্য প্রাইভেট হাসপাতালে নেয়া ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়