Apan Desh | আপন দেশ

ভাড়া নৈরাজ্য

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  সোমবার (০১ জুন) সকালে নতুন বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর  নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজ ও সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজকে এক হাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

০৩:১১ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

অতিরিক্ত ভাড়া আদায়, হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায়, হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া ঘাটে। সে সুযোগেই যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানের গোপন অভিযানে। ছদ্মবেশে পরিচালিত নজরদারিতে দেখা যায়, ৪০ টাকার নির্ধারিত টিকিট যাত্রীদের কাছে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। সোমবার (২৫ মে) সকালে পাটুরিয়া ঘাট এলাকায় নৌ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে সাধারণ যাত্রীর ছদ্মবেশে নজরদারির দায়িত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত ছিলেন। নজরদারিতে ধরা পড়ে, ঈদের ভিড়কে পুঁজি করে টিকিট বিক্রির দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রকাশ্যেই জনপ্রতি ১০ টাকা করে অতিরিক্ত আদায় করছেন। অনেক যাত্রী প্রতিবাদ করলেও জোরপূর্বক বেশি টাকা নেয়া হয়েছে।

০৭:০৩ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে  ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।  শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা আপলোড করা হয়। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এ রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা। 

০৯:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

গণপরিবহনে ভাড়া নির্ধারণ বৈঠক সন্ধ্যায়

গণপরিবহনে ভাড়া নির্ধারণ বৈঠক সন্ধ্যায়

ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত ১২ সদস্যের কমিটি বৈঠকে বসবে। এ কমিটিই নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট অংশীজনদের ইতোমধ্যে বৈঠকের বিষয়ে জানানো হচ্ছে। বৈঠক নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, মালিকপক্ষ নতুন ভাড়ার একটি প্রস্তাব উপস্থাপন করবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

০৭:২০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

ভাড়া বাড়ানোর বিরোধীতা করলো যাত্রী কল্যাণ সমিতি

ভাড়া বাড়ানোর বিরোধীতা করলো যাত্রী কল্যাণ সমিতি

বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, বর্তমান কমিটিতে মালিক ও শ্রমিক সংগঠনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। এ প্রভাব কমিয়ে যাত্রী ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের সংখ্যানুপাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ শতাংশ বাড়ানোর প্রেক্ষাপটে এ দাবি জানানো হয়। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে ভাড়া নির্ধারণে মালিকপক্ষ ও সরকারের বর্তমান নীতির কঠোর সমালোচনা করা হয়েছে।

০৫:৫২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

রেলের ভাড়া বৃদ্ধি: জিএমের হ্যাঁ, মন্ত্রীর না

রেলের ভাড়া বৃদ্ধি: জিএমের হ্যাঁ, মন্ত্রীর না

রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) বললেন, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেয়া হচ্ছে, তা আর না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর কিছুক্ষণ পরেই রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, মহাপরিচালক কি সিদ্ধান্ত দেয়ার মালিক? রেলের ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি। ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না। রোববার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

০৭:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement