Apan Desh | আপন দেশ

বাস টার্মিনাল

গণপরিবহনে ভাড়া নির্ধারণ বৈঠক সন্ধ্যায়

গণপরিবহনে ভাড়া নির্ধারণ বৈঠক সন্ধ্যায়

ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিআরটিএর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণে গঠিত ১২ সদস্যের কমিটি বৈঠকে বসবে। এ কমিটিই নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট অংশীজনদের ইতোমধ্যে বৈঠকের বিষয়ে জানানো হচ্ছে। বৈঠক নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, মালিকপক্ষ নতুন ভাড়ার একটি প্রস্তাব উপস্থাপন করবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রুত ভাড়া সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

০৭:২০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

টার্মিনালে যাত্রীদের চাপ, বাস কম থাকায় ভোগান্তি

টার্মিনালে যাত্রীদের চাপ, বাস কম থাকায় ভোগান্তি

মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শুরু হচ্ছে সরকারি ও আধা সরকারি অফিস-আদালতে ঈদের ছুটি। সে হিসাবে সোমবারই ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। এদিন অনেকে অফিস শেষে পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছেন। দুপুরের পর থেকে রাজধানীর প্রধান বাস টার্মিনালগুলোতে ধীরে ধীরে ঈদযাত্রীদের ভিড় বাড়তে থাকে। ইফতার শেষে সন্ধ্যার পর সে চাপ আরও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দূরপাল্লার কিছু কিছু বাস কাউন্টারে টিকিট সংগ্রহের জন্য যাত্রীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছু কিছু পরিবহনের টিকিট পাওয়া না গেলেও বেশিরভাগ পরিবহনেরই আজ সহজে টিকিট মিলছে। সোমবার (১৬ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী গাবতলী, কল্যাণপুর বাস টার্মিনাল থেকে পাওয়া তথ্যে ঈদযাত্রার এমন চিত্র উঠে এসেছে। 

০৯:৩৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

‘রাজধানীর ৯৫ স্ট্যান্ডে দৈনিক দুই কোটি টাকা চাঁদা নিচ্ছে বিএনপি-পুলিশ’

‘রাজধানীর ৯৫ স্ট্যান্ডে দৈনিক দুই কোটি টাকা চাঁদা নিচ্ছে বিএনপি-পুলিশ’

রাজধানীতে ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে। টাকার অঙ্কে প্রতিদিন দুই কোটি টাকার বেশি। আগে টোকেনের মাধ্যমে এ চাদাবাজি করতো পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর ৫ আগস্টের পর ওই চাঁদা উত্তোলন করছে রাজনৈতিক দল বিএনপি, পুলিশসহ সমিতির নেতাকর্মীরা। উত্তোলিত টাকা যাচ্ছে বিভিন্ন ব্যক্তির পাশাপাশি সমিতির নামেও। গোয়েন্দার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দুদকের তদন্তেও উঠে এসেছে নেতাদের নাম। গোয়েন্দাদের ভাষ্যমতে, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিভিন্ন পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে প্রতি মাসে সাড়ে ৬৬ কোটি টাকার বেশি চাঁদাবাজি চলছে।

০৭:০২ পিএম, ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ