আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
সড়কে শৃঙ্খলা ফেরাতে শনিবার (০১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেয়া কিংবা ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
০৯:৪২ এএম, ১ আগস্ট ২০২৬ শনিবার