Apan Desh | আপন দেশ

বিআরটিএ

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স

গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘসময় একটানা গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারা জানিয়েছে, এতে চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।  শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত কর্মঘণ্টা না মেনে একটানা গণপরিবহন চালানোর ফলে চালকের শরীরে ক্লান্তি, ঝিমুনি বা ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে। যা চালক, সহকারী, যাত্রী ও পথচারীর প্রাণহানির কারণ হতে পারে। বর্তমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী, একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এরপর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা চালানো যাবে। অর্থাৎ এক দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালানো যাবে না। এছাড়া সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালনের বিধান রয়েছে।

০৬:৩৫ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement