Apan Desh | আপন দেশ

বিমানের চেয়ারম্যান হলেন রুমি এ হোসেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৬, ২৫ এপ্রিল ২০২৬

বিমানের চেয়ারম্যান হলেন রুমি এ হোসেন

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন নিয়োগ পেয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’র সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, এ নতুন পর্ষদ গঠন করা হয়। নবগঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

আরও পড়ুন <<>> ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ ডিটিসিএ’র 

১৩ সদস্যের এ পর্ষদের অন্য সদস্যরা হলেন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমিদা আক্তার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।

এছাড়াও পর্ষদে রয়েছেন, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডসের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (পদাধিকার বলে) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়