Apan Desh | আপন দেশ

আরও ২ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৮, ২৩ এপ্রিল ২০২৬

আরও ২ জেলায় নতুন ডিসি নিয়োগ

ছবি : আপন দেশ

ঢাকার পর আরও ২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন : দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়