চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট
আপত্তি সত্ত্বেও বিল পাস করায় সংসদ অধিবেশন থেকে চতুর্থ বারের মতো ওয়াকআউট করেছে বিরোধী দল। এসময় শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধী দল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউট করে। এসময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই ধরনের অভিযোগ তুলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। ওই সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
০৮:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার