Apan Desh | আপন দেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৩, ১০ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ

ছবি: আপন দেশ

রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় ফ্যামিলি কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মামলায় সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন সুজন। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ভুক্তভোগী নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন <<>> ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

বুধবার (০৮ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়