রাজিব আহসান। ছবি: সংগৃহীত
নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়েও ১০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
রাজিব আহসান বলেন, নৌপথে বাড়তি ভাড়া নেয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষাও জোরদার করা হয়েছে। তার মতে, এবারের ঈদযাত্রা নৌপথে আগের তুলনায় আরও স্বস্তিদায়ক ও আনন্দময় হবে।
আরও পড়ুন <<>> মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
এছাড়া সদরঘাটের চাপ কমাতে বসিলা লঞ্চঘাট ও শিমুলিয়া লঞ্চঘাট ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে স্থায়ীভাবে চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































