Apan Desh | আপন দেশ

কবর

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত তৌফিক ইমরোজ খালিদী

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত তৌফিক ইমরোজ খালিদী

বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেয়ার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদককে শায়িত করা হয়। এ আগে বেলা সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা সম্পন্ন হয়। শনিবার দুপুর আড়াইটায় সেখানে তার মরদেহ নেয়া হয়। শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানান প্রয়াতের বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা। 

০৭:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী শুক্রবার (৩০ মে)। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এরপর দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানানোর পরে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

১২:৫৮ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার

কবর থেকে তোলা হচ্ছে হারিছ চৌধুরীর মরদেহ

কবর থেকে তোলা হচ্ছে হারিছ চৌধুরীর মরদেহ

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তোলা হচ্ছে। তবে উত্তোলনের তারিখ ঠিক হয়নি। এর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (বিচার শাখা) রাফে মোহাম্মদ ছড়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ৮ অক্টোবর আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তবে, মরদেহ উত্তোলনের তারিখ ঠিক হয়নি। নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ নির্দেশনা পালন করবেন।

০৮:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement