Apan Desh | আপন দেশ

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (০২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এ শোক চলাকালীন ঢাকা মহানগরীতে শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি কিছু বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মহাপ্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ তিন দিন ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা করা যাবে না। 

এছাড়া বিজ্ঞপ্তিতে উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনে ও আইন-শৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু