Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৩৮, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৭, ৮ ডিসেম্বর ২০২৫

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

রাজধানীসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে ভোরের দিকে কুয়াশা পড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন : আ.লীগ শাসনামলের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির

এদিকে সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৪০ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়