Apan Desh | আপন দেশ

তেলের সন্ধান দিতে এলো ‘তেল কই’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২০, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫২, ১৪ মার্চ ২০২৬

তেলের সন্ধান দিতে এলো ‘তেল কই’ অ্যাপ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে তেলের সংকট। যদিও সরকার বলছে সংকট নেই,  মজুদ রয়েছে তেল। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। 

তেলের জন্য যানবাহনের মালিক চালক হন্যে হয়ে ঘুরছে তেলের এ  পাম্প থেকে সে পাম্পে। কিন্তু তেলের নাগাল পাচ্ছে না। এরই মধ্যে তরুণ প্রযুক্তিবিদ সজিব খান তৈরি করেছেন ‘তেল কই’ (Tel Koi) নামে একটি নতুন অ্যাপ। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে লাইনের দৈর্ঘ্য কত, এবং কোনো পাম্পে তেল শেষ হলে তার নোটিফিকেশনও পাবেন।

সজিব খান ঢাকায় বসবাস করেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তিনি পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

সজিব খান এ প্রতিবেদককে জানান, ‘তেল কই’ মূলত ওয়েবভিত্তিক, তাই কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন যেকোনও ডিভাইসে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী পাম্পের তথ্য আপডেট করতে পারবেন, যাতে অন্যরা রিয়েল-টাইম সঠিক তথ্য পেতে পারেন।

এখন পর্যন্ত দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য অ্যাপে যুক্ত হয়েছে। এ উদ্যোগ মানুষের সময় বাঁচাবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকটা কমাবে বলে আশা করেন সজিব খান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch