জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাডার বহির্ভূত সহকারী সচিব) পদে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৩০ নভেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়-এর ২৭-১১-২০২৫ তারিখের ৮০.০০.০০০০.০০০.১১০.১২.০০১১.২৫-২৯৯ সংখ্যক স্মারকে প্রদান করা পরামর্শের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা [সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ করা হলো।
আরও পড়ুন : হাসিনা-রেহানা-টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























