Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতি থাকার প্রশ্নটি রাজনৈতিক সিদ্ধান্ত: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১৬, ২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি থাকার প্রশ্নটি রাজনৈতিক সিদ্ধান্ত: উপদেষ্টা নাহিদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অবস্থান বর্তমানে বাংলাদেশে সাংবিধানিক নয়। বরং একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থনে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে আমরা বর্তমান সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখে সরকার গঠন করেছিলাম। যদি মনে হয় এ সেট-আপে সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে, কিংবা জনগণ অসন্তুষ্ট, তাহলে এ বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। 

নাহিদ বলেন, রাষ্ট্রপতি থাকবেন কী থাকবেন না, এ প্রশ্নটি বাংলাদেশ আইনি বা সাংবিধানিক কোনো প্রশ্ন নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসাতে পারে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ