Apan Desh | আপন দেশ

অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি। এসময় রাষ্ট্রদূত এ কথা বলেন।

বৈঠকে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি কমিশন গঠনের সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তিনি সুইস ব্যাংকে কিছু বাংলাদেশি নাগরিকের জমা অবৈধ সম্পদ শনাক্তকরণ। তা ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সুইস কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।  

সুইস রাষ্ট্রদূত আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুযায়ী এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দুই পক্ষই জাতিসংঘের জোরপূর্বক গুম সংক্রান্ত কনভেনশনে বাংলাদেশের প্রবেশের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। মানবাধিকার প্রতিষ্ঠায় একত্রে কাজ করতে তারা সম্মত হন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের