Apan Desh | আপন দেশ

‘প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে আন্দোলন স্থগিত’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১০ জুলাই ২০২৪

আপডেট: ২০:৫৮, ১০ জুলাই ২০২৪

‘প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে আন্দোলন স্থগিত’ 

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও (১১ জুলাই) বাংলা ব্লকেড চলবে। বুধবার (১০ জুলাই) শাহবাগ থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস পেলে চলমান আন্দোলন স্থগিত করা হবে। সর্বোচ্চ পর্যায় বলতে প্রধানমন্ত্রীকে বোঝান আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, যৌক্তিক সংস্কার করে নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রাখারও দাবি জানান শিক্ষার্থীরা।
 
তারা বলেন, ‘শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পেতে পারেন। নাতি-নাতনিরা নন।’

এদিকে বুধবারের ব্লকেড কর্মসূচিতে, মহাসড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়। ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে কয়েক দিন ধরেই সড়ক, মহাসড়ক ও ট্রেনে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণার পর বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। ভোগান্তি এড়াতে সময় হাতে রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক