Apan Desh | আপন দেশ

দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা বিআইডব্লিউটিএ’র

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৯, ২৮ ডিসেম্বর ২০২৫

দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা বিআইডব্লিউটিএ’র

ঘন কুয়াশার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় রোববার (২৮ ডিসেম্বর) রাত থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ এ সংক্তান্ত নির্দেশনা দেয়া হয়।

এদিকে, যেসব লঞ্চ এরইমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং পথে রয়েছে সেগুলোসহ অন্যান্য নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ অনুসরণ করে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। কুয়াশার কারণে চাঁদপুর লঞ্চঘাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ টার্মিনালগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement