Apan Desh | আপন দেশ

মাশরাফি এখন হুইপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ২৩ জানুয়ারি ২০২৪

মাশরাফি এখন হুইপ

জাতীয় সংসদে হুইপ হলেন মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে হুইপ হয়েছেন আরও চারজন সংসদ সদস্য। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন।

এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়।

তারা হলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি ছাড়া অন্য হুইপরা হলেন, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)।

এদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ একাদশ সংসদেও হুইপের দায়িত্ব পালন করেছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়