ফাইল ছবি
গণমাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত, রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন।
কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ। সরকার একেবারে ভেতর থেকে রাষ্ট্রকে দেখতে পারে গণমাধ্যমের মধ্য দিয়ে।
আরও পড়ুন<<>>গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের দাবি
গণমাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত। গণমাধ্যমের ওপর আঘাত মানে রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত। সেটা প্রথম আলো ও ডেইলি স্টারে আঘাতের মধ্য দিয়ে লক্ষ্য করা গেছে।
রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে কাদের গনি চৌধুরী বলেন, এ ঘটনা ঘটার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো না কেন? রাষ্ট্রের কাজটা কী, এ সরকারের কাজটা কী? আপনি কি একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান দেশটাকে?
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































