Apan Desh | আপন দেশ

সাংবাদিক নিহতের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ২ আগস্ট ২০২৪

সাংবাদিক নিহতের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে নিউজ পোর্টাল ঢাকা টাইমসের হাসান মেহেদীসহ চার সাংবাদিক নিহতের বিচারের দাবিতে সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সাংবাদিকরা কোনও পক্ষের হয়ে কাজ করে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা দেয়া প্রয়োজন। পেশাগত কাজের সময় সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা সাংবাদিকদের আক্রমণ করছে। এতে চারজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া, দুই শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান সাংবাদিকরা।

আপন দেশ/পিএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু