ছবি : আপন দেশ
মা যে আমার
মা যে আমার এই ধরাতে
সবচেয়ে আপনজন,
আমার জন্য রাখেন সদাই
তার উদার অসীম মন।
নয়ন শীতল মা'কে দেখে
লাগে সদাই ভালো,
কষ্ট সয়ে গর্ভে ধরে
দেখিয়েছেন আলো।
শিক্ষা জীবন শুরু মা গো
প্রথম থেকে আমার,
উৎসাহ আর উদ্দীপনা
পেতাম সদাই তোমার।
কণ্ঠ মায়ের শুনলে কানে
দুঃখ সবই ভুলি,
রোজ মোনাজাত প্রভুর তরে
দু'হাত আমার তুলি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































