Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ২৬ জুন ২০২৬

বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি প্রটোকল ও একটি অ্যাকশন প্ল্যান সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এ সফরে তার সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

আরও পড়ুন <<>> ‘গুমের শিকার পরিবারকে বিশেষ ভাতা দেয়া হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে গত ২১ জুন মালয়েশিয়া যান। এরপর ২২ জুন তিনি চীন সফরে যান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়