ছবি: আপন দেশ
মালয়েশিয়া ও চীনে র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে অর্থনৈতিক করিডোর তৈরি চীন প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবকে সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় দেশে ফিরে তিনি এমনটাই জানিয়েছেন।
মাহাদী আমিন জানান, করিডোর নিয়ে চীনের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ সরকার। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীন ও মালয়েশিয়া দুই দেশের সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন <<>> তাজিয়া মিছিলে যুবককে কুপিয়ে হত্যা
চীনের রাষ্ট্রপতি বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উন্নয়ন খাতে অংশীদারিত্ব আরও বাড়ানোর আশ্বাস দেন। অন্যদিকে, মালয়েশিয়া সফরেও বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































