Apan Desh | আপন দেশ

আরিয়ান আহমেদের দুটি কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ২৬ মার্চ ২০২৬

আরিয়ান আহমেদের দুটি কবিতা

ছবি: আপন দেশ

আরিয়ান আহমেদের দুটি কবিতা 

মস্তিষ্ক হৃদয় 

মস্তিষ্ক যখন হৃদয়কে নিয়ন্ত্রণ করে,
তখন অনুভূতির বদলে প্রাধান্য পায় যুক্তি।
ভালো-মন্দ, লাভ ক্ষতির হিসেবেই বাঁধা পড়ে প্রতিটি সিদ্ধান্ত।

নিজের সুবিধাই হয় মুখ্য, অন্যের কষ্ট সেখানে তুচ্ছ—
তখন সম্পর্কগুলো হয় হিসেবি আবেগহীন, স্বার্থপরতায় মোড়ানো।

কিন্তু হৃদয় যখন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে,
তখন অনুভব জয়ী হয় যুক্তির ওপর।
ভালোবাসা তখন হয় নিঃস্বার্থ, নিঃশব্দ আর গভীর।
সেখানে নেই নিজের লাভের চিন্
আছে কেবল অন্যের মুখের হাসি।

তখন সম্পর্ক হয় কোমল, স্নেহময়, পূর্ণ অনুভূতিতে।

মস্তিষ্ক বলে থেমে যাও, হৃদয় বলে এগিয়ে যা ভালোবাসার পথে
এই টানাপোড়ানে গড়ে ওঠে মানুষের প্রকৃত রূপ।


তরুণ তুফান

তরুণ মনের আগুন জ্বেলে,
দুর্যোগে যারা অগ্নিগিরি।
খন্জর হাতে সমর সাজে,
কালের কপাট করে তারা ভিরি।

সুকান্ত-সাথে লেখে ইতিহাস,
বিদ্রোহে যাদের চঞ্চল মন।
যুদ্ধে শত্রু করে দলিত,
জয়ী বাংলার দুরন্তজন।

আজও ডাক আসে নব প্রাণে,
অন্যায়-অন্ধকারে ঘেরা।
সত্যের সৈনিক হও আবার,
ফিরে পাক সেই প্রাণ মেশা মেরা।

পদতলে যারা পড়ে আছে,
উঠুক তারা নতুন বল পেয়ে।
তরুণ তুফান তুলে দাও,
বাংলার মাটি জেগে উঠুক গেয়ে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement