ছবি: আপন দেশ
মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘তোমার প্রেমেই বানিয়েছে আমায় এতোটা নির্ভীক’
একটি শালিক শুয়ে আছে সূর্যের বুকে
পাখায় তার বেহালার সুর;
পুড়ছে না ফলকের ছিটেফোঁটাও।
কোন চুল্লি- এমনকি চিতার জিভ
গুটিয়ে নিচ্ছে নিজ নিজ নির্মমতা।
বরং বরফ কামান যেন আরাম ছিটাচ্ছে
অবিশ্রান্ত অবিরাম।
এইতো একটু আগে
ভূমিকম্পের ঝাঁকুনিটা ভেঙে দিল আকাশ ছোঁয়া অট্টালিকা।
কিন্তু তার এক কোণে সদর্পে দাঁড়িয়েছিল
নাম না জানা এক গাছের শরীর,
এতোটুকু কেঁপেও উঠেনি।
কী অবাক!
সমুদ্রের ডানপিটে স্রোত
কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হার মেনে যায় অনায়াসে-
অর্বাচীন, অথর্ব!
আমিও ঠিক তেমনি ভাবে
কতো আগেই ছাই হয়ে আছি তোমার প্রেমানলে,
ভেঙ্গে খান খান হয়ে আছি
তোমার সঙ্গম সুখে।
সব শক্তি তুচ্ছ খড়কুটোর চেয়ে,
আমার তোমার প্রেমেইতো বিশ্ব-
এখানে কেবল গলে যাওয়া মোমের মমি;
পরাজিত মরণের দীর্ঘশ্বাস।
ঢাকা এক্সপ্রেস/এসএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































