Apan Desh | আপন দেশ

জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৩, ২১ মার্চ ২০২৬

জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

ঈদের দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।

শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানের ঘটনা এটি।

আহত অবস্থায় যুবককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধির ওপর ওই যুবক গড়াগড়ি দিচ্ছেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে-হেঁচড়ে বাইরে নিয়ে যান।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক কাজী মুস্তাফিজ জানান, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে উদ্যত হয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে।

আপন দেশ/এবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement