Apan Desh | আপন দেশ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আরও এক ফিচার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ২২ মার্চ ২০২৬

আপডেট: ০০:০৯, ২২ মার্চ ২০২৬

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে আরও এক ফিচার

ছবি: সংগৃহীত

 

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার। এটি ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ারিংকে আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করে তুলবে। বর্তমানে মেসেজ আদান-প্রদানের পাশাপাশি ছবি, ভিডিও, স্ট্যাটাস ও ভয়েস নোট শেয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন এ আপডেট আনা হয়েছে।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস শেয়ারের জন্য আলাদা কিউরেটেড কনট্যাক্ট লিস্ট তৈরি করতে পারবেন। ফলে নির্দিষ্ট কিছু বন্ধু বা পরিবারের সদস্যদের জন্য আলাদা করে স্ট্যাটাস শেয়ার করা যাবে। অন্য কনট্যাক্টরা সে আপডেট দেখতে পারবে না। আগের মতো সব কনট্যাক্টের কাছে স্ট্যাটাস পাঠানোর বাধ্যবাধকতাও থাকছে না।

এছাড়া, ভিন্ন ভিন্ন কনট্যাক্ট লিস্টের জন্য আলাদা আলাদা স্ট্যাটাস শেয়ার করার সুযোগ থাকবে। অর্থাৎ, একেকটি গ্রুপের জন্য আলাদা আপডেট দেয়া যাবে।

ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ২.২৬.৫.১১ ভার্সনের হোয়াটসঅ্যাপ বিটাতে চালু হয়েছে। স্ট্যাটাস আপডেটের প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট লিস্ট তৈরি করে সেটি নির্বাচন করতে হবে। একবার লিস্ট নির্বাচন করা হলে স্ট্যাটাস শুধুমাত্র সে নির্বাচিত কনট্যাক্টদের কাছেই পৌঁছাবে।

এ সুবিধাটি অনেকটাই ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস ফিচারের মতো। সেখানে নির্দিষ্ট বন্ধুদের জন্য আলাদা স্টোরি শেয়ার করা যায়।

আরও পড়ুন <<>> প্রাণঘাতী ভাইরাস ঠেকাতে মশা হচ্ছে পরম বন্ধু

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত মুহূর্ত আরও নিয়ন্ত্রিতভাবে শেয়ার করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের জন্য আলাদা আপডেট বা নির্দিষ্ট গ্রুপের জন্য পৃথক স্ট্যাটাস দেয়া সহজ হবে।

তবে এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ সকল ব্যবহারকারীর জন্য পূর্ণাঙ্গভাবে চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তবুও, ব্যবহারকারীর প্রাইভেসি ও নিয়ন্ত্রণ বাড়াতে এ আপডেটকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement