Apan Desh | আপন দেশ

বইমেলায় আসছে আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বইমেলায় আসছে আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণ সাহিত্য  ‘ভদ্রাবতীর পাড়ে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ৭১। প্রচ্ছদ করেছেন আর করিম।

ভদ্রাবতীর পাড়ে বইটি মূলত একটি ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ১১ গল্পে সাজানো বইটির মূল্য ২০০ টাকা।

বইটির লেখক আশরাফুল ইসলাম আকাশ বলেন, এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই অনেক উচ্ছ্বসিত আমি। প্রথম সন্তান জন্মের পর বাবা হিসেবে যে অনুভূতি ছিল, এ বইয়ের বেলাতেও তেমনই। আমার দু'চোখে অপরূপ এ বাংলাকে খুঁজে ফিরেছি; অনুভব করেছি ভিন্নভাবে। আর সেটিই বইয়ের লিপিতে ফুটে তোলার চেষ্টা করেছি।

আরও পড়ুন <<>> অমর একুশের কিছু বিখ্যাত কবিতা

প্রকাশক আবু সাঈদ জানিয়েছেন, বইটিতে লেখক নানা জনপদের মানুষের জীবনযাপন, তাদের চিন্তা-ভাবনাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা রাখি, পাঠকদের বইটি পড়ে অন্যরকম ভালো লাগা তৈরি হবে।

বইটি বইমেলায় ‘স্বপ্ন ৭১’ এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement