ফাইল ছবি
চলছে গ্রীষ্মকাল। বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। কিছু কিছু এলাকায় এ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হবার উপক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বেশি গরম পড়ে থাকে।
এ গরমে আমাদের খাবার নির্বাচনে একটু সচেতন হওয়া দরকার। কিছু খাবার আছে, যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। গরমে সেসব খাবার না খাওয়াই ভালো।
গরমে সেসব খাবার এড়িয়ে চলবেন
মশলাজাতীয় খাবার: বাংলাদেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করেন। গরমের সময় ‘ভুনা মাছ বা মাংস’ খাওয়া এড়াতে হবে। কারণ এ ধরণের খাবার হজম করতে বেশি সময় লাগে। শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে, তখন গরম লাগতে শুরু করে।
ডিম: শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম ডিম। কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি, কিংবা উচ্চ রক্তচাপ আছে, তাহলে তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারে। ডিমের পরিবর্তে প্রোটিনের চাহিদা মেটাতে তারা তাদের খাদ্যতালিকায় নিয়মিত মাছ কিংবা মুরগির মাংস রাখতে পারেন।
আরও পড়ুন <<>> আপেলের বীজ খেলে কি সত্যিই মৃত্যু হতে পারে
আইসক্রিম ও কোমল পানীয়: অনেকে মনে করেন, আইসক্রিম ও ঠাণ্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে। কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরপর তৃষ্ণার্ত বোধ করে মানুষ।
আপন দেশ/এসএস




































