Apan Desh | আপন দেশ

প্রথম দেখায় মানুষ যে ৩ বিষয় গোপনে বিচার করে

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৭, ১৯ মে ২০২৬

প্রথম দেখায় মানুষ যে ৩ বিষয় গোপনে বিচার করে

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে সম্পর্কের শুরুটা অনেক ক্ষেত্রেই হয় সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ কিংবা অনলাইন আলাপের মাধ্যমে। ফলে প্রথম ইমপ্রেশনের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। মার্কিন জৈব নৃবিজ্ঞানী হেলেন ফিশারের ভাষায়, আধুনিক যুগে সম্পর্ক গড়ে ওঠার প্রক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বদলে গেছে। আগে যেখানে পরিবার বা সমাজের বেশ বড় ভূমিকা ছিল, এখন মানুষ নিজেই নিজের পছন্দে সম্পর্ক গড়ে তুলছে; আর তা হচ্ছে মূলত অনলাইনের মাধ্যমে।

আজ জানবো প্রথম দেখাতেই মানুষ আপনার কোনো তিন বিষয় গোপনে বিচার করে—

মনোবিজ্ঞানীদের মতে, প্রথম দেখাতেই মানুষ অজান্তেই কিছু বিষয় বিচার করে ফেলে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো দাঁত, ভাষা এবং আত্মবিশ্বাস।

দাঁত দেখেই তৈরি হয় প্রথম ধারণা

প্রথম দেখায় মানুষ শুধু পোশাক বা চেহারা দেখে না, অনেকেই দাঁতের দিকেও নজর দেয়। কারণ দাঁত একজন মানুষের স্বাস্থ্য, বয়স এবং জীবনযাপন সম্পর্কে ধারণা দেয়।

হাসির সময় দাঁত চোখে পড়ে সবচেয়ে বেশি। দাঁতের অবস্থা দেখে অনেকে বুঝতে চেষ্টা করেন ব্যক্তি ধূমপান করেন কি না, অতিরিক্ত কফি পান করেন কি না কিংবা মানসিক চাপ বা উদ্বেগে ভুগছেন কি না।

গবেষণায় দেখা গেছে, পরিষ্কার ও সাদা দাঁত একজন মানুষকে আরও আকর্ষণীয়, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে। অন্যদিকে অপরিচ্ছন্ন বা হলুদ দাঁত অনেক সময় নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তাই ভালো প্রথম ইমপ্রেশন তৈরিতে দাঁতের যত্ন নেয়াও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন <<>> ডিজিটাল স্ক্রিন ব্যবহারে চোখ হারাচ্ছে শিশুরা

ভাষা ও ব্যাকরণেও ফুটে ওঠে ব্যক্তিত্ব

প্রথম পরিচয়ের সময় একজন মানুষ কীভাবে কথা বলেন, কী ধরনের শব্দ ব্যবহার করেন বা কীভাবে লিখেন—এসব থেকেও দ্রুত ধারণা তৈরি হয়।

ফেসবুক পোস্ট, ইনবক্স, ডেটিং অ্যাপ কিংবা সরাসরি কথোপকথনে মানুষ খুব সহজেই অন্যের ভাষা ও শব্দচয়ন বিচার করে। অগোছালো ভাষা, ভুল বানান বা অসংলগ্ন বাক্য অনেকের কাছেই বিরক্তিকর মনে হতে পারে।

গবেষণায় দেখা গেছে, অনেক মানুষ আত্মবিশ্বাসের চেয়েও পরিষ্কার ও শুদ্ধ ভাষাকে বেশি গুরুত্ব দেন। কারণ সুন্দরভাবে কথা বলা বা লেখা একজনকে সচেতন, শিক্ষিত ও পরিণত হিসেবে তুলে ধরে।

তাই প্রথম ইমপ্রেশন ইতিবাচক করতে ভাষা ও বানানের প্রতি যত্নশীল হওয়া জরুরি। বিশেষ করে মেসেজ পাঠানোর আগে একবার পড়ে নেয়া ভালো অভ্যাস হতে পারে।

আত্মবিশ্বাসই মানুষকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে

মানুষ নিজের সম্পর্কে কী ভাবছে, তা তার আচরণ, কথাবার্তা ও শরীরী ভাষায় স্পষ্টভাবে ফুটে ওঠে। কেউ ভেতরে দ্বিধাগ্রস্ত বা অস্বস্তিতে থাকলে তা সহজেই অন্যদের চোখে ধরা পড়ে।

অন্যদিকে স্বাভাবিক ও আত্মবিশ্বাসী মানুষকে সাধারণত বেশি আকর্ষণীয় মনে হয়। কারণ তারা নিজেকে আড়াল করার চেষ্টা না করে সহজভাবে যোগাযোগ করতে পারেন।

মনোবিজ্ঞানী হেলেন ফিশারের মতে, মানুষের মস্তিষ্ক প্রথম দেখাতেই অন্যজন সম্পর্কে দ্রুত ধারণা তৈরি করতে চায়। তাই আত্মবিশ্বাস প্রথম ইমপ্রেশনে বড় ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, প্রথম দেখাতেই তৈরি হওয়া ধারণা অনেক সময় দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি তৈরি করে। তাই দাঁত, ভাষা ও আত্মবিশ্বাস—এ তিন বিষয়ে সচেতন থাকলে ইতিবাচক ও প্রভাবশালী প্রথম ইমপ্রেশন তৈরি করা সহজ হয়।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প