ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি সংকটের এ সময়ে মোটরসাইকেল চালনায় একটু সচেতন হলেই কমানো যায় খরচ। সহজ কিছু অভ্যাস বদলেই উল্লেখযোগ্য পরিমাণ তেল সাশ্রয় সম্ভব।
১. নির্দিষ্ট গতি বজায় রাখুন: খুব দ্রুত বা খুব ধীরে নয়, ৪০–৫০ কিমি ঘণ্টা গতিতে চালালে সবচেয়ে ভালো মাইলেজ পাওয়া যায়। হঠাৎ ব্রেক বা দ্রুত অ্যাক্সিলারেশন এড়িয়ে চলুন।
২. সঠিক গিয়ার ব্যবহার করুন: গতি অনুযায়ী গিয়ার পরিবর্তন করুন। ভুল গিয়ার ব্যবহার করলে ইঞ্জিনে চাপ পড়ে এবং জ্বালানি বেশি খরচ হয়।
৩. সিগন্যালে ইঞ্জিন বন্ধ রাখুন: ৩০ সেকেন্ডের বেশি থামলে ইঞ্জিন বন্ধ রাখুন। এতে অপ্রয়োজনীয় তেল পোড়া কমে।
৪. টায়ারের প্রেশার ঠিক রাখুন: কম হাওয়া থাকলে ইঞ্জিনে চাপ বাড়ে। সপ্তাহে অন্তত একবার টায়ারের প্রেশার পরীক্ষা করুন।
৫. চেইন ও ক্লাচ ঠিক রাখুন: চেইন ঢিলা বা টাইট হলে শক্তির অপচয় হয়। ক্লাচ ঠিকভাবে অ্যাডজাস্ট না থাকলে ইঞ্জিনের শক্তি ঠিকমতো কাজে লাগে না।
৬. অযথা ব্রেক না চাপুন: রাস্তা দেখে মসৃণভাবে গতি নিয়ন্ত্রণ করুন। এতে তেল কম খরচ হয়।
৭. ভালো মানের ফুয়েল ব্যবহার করুন: বিশ্বস্ত পাম্প থেকে তেল নিন। ভোরে বা রাতে তেল নিলে ভালো, কারণ তখন ঘনত্ব বেশি থাকে।
৮. নিয়মিত সার্ভিসিং করুন: এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন। ময়লা ফিল্টার ইঞ্জিনে অক্সিজেন কম দেয়, ফলে তেল বেশি পোড়ে।
আরও পড়ুন <<>>ঢাকা থেকে একদিনেই ঘুরে আসুন অপরূপ দুই জায়গায়
৯. অতিরিক্ত ওজন এড়িয়ে চলুন: অপ্রয়োজনীয় ভার বহন করলে জ্বালানি খরচ বেড়ে যায়।
১০. ইঞ্জিন টিউন ঠিক রাখুন: কার্বুরেটর হলে ইকোনমি মোডে টিউন করুন। ফুয়েল ইনজেকশন হলে সেন্সরগুলো ঠিক আছে কিনা নিশ্চিত করুন।
বিশেষ পরামর্শ: খুব কাছের দূরত্বে হাঁটা বা সাইকেল ব্যবহার করুন। আগে থেকেই রুট পরিকল্পনা করুন। যানজট এড়িয়ে চলুন। ট্রাফিক আইন মেনে চালান
সচেতনভাবে বাইক চালালে শুধু তেলই নয়, খরচও কমবে—পাশাপাশি নিরাপদ যাত্রাও নিশ্চিত হবে।
আপন দেশ/এসএস




































