Apan Desh | আপন দেশ

সহজ ব্যায়ামে আশ্চর্যজনক উপকারিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২৩ অক্টোবর ২০২৪

সহজ ব্যায়ামে আশ্চর্যজনক উপকারিতা

ছবি: সংগৃহীত

সুস্থ থাকার অন্যতম উপায় হলো ব্যায়াম। কিন্তু ব্যায়ামের কথা শুনলেই অলসতা বেড়ে যায়। কারণ, ব্যায়ামের পোশাক পরে সে মতো প্রস্তুতি নিয়ে বের হওয়া অনেকের কাছে বেশি জটিল ব্যাপার। ঠিক এ কারণেই অনেকের ব্যায়াম করার ইচ্ছা থাকলেও বাস্তবে তা হয়ে ওঠে না।

আপনি একজন হয়ে থাকলে আপনার জন্যও সমাধান রয়েছে। সকালে ঘুম থেকে জাগার পর বিছানাতেই ব্যায়াম শুরু করুন। বিছানাতেই কিছু সহজ ব্যায়াম করতে পারেন যেগুলোর আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।

বিছানায় যেসব ব্যায়াম করা যায়:

স্ট্রেচিং
ঘুম থেকে উঠেই যে ব্যায়ামটি শুরু করতে পারেন তাহলো স্ট্রেচিং। দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে পেশি স্বাভাবিক নমনীয়তা হারায়। পেশি সচল রাখতে হাত, পা মাঝেমাঝেই প্রসারিত করে নেয়া জরুরি। ঘুম থেকে উঠে নিজেকে সচল রাখতে বিছানায় বসেই স্ট্রেচিং করতে পারেন।

পদ্ধতি: হাত দুটোকে একে অপরের সঙ্গে লক করে নিন। এবার পা-সহ পুরো শরীর টানটান করুন। পায়ের আঙুলগুলোও নীচের দিকে টেনে ধরুন। এ অবস্থায় ১৬ গুনুন। তিন-চার সেকেন্ড বিশ্রাম নিয়ে ফের করুন। অন্তত দশবার করুন এ ব্যায়াম।

রোল আপ
ঘুম থেকে উঠে বিছানায় বসেই দুই হাত সামনের দিকে প্রসারিত করে পায়ের আঙুল ছোঁয়ার ভঙ্গিতে বসুন। এ ব্যায়ামটির নামই রোল আপস। কোমরের পেশি সচল রাখতে খুবই কার্যকরী এ ব্যায়াম।

ক্রাঞ্চেস
পেটের অতিরিক্ত মেদ কমাতে এ ব্যায়ামটি করতে পারেন। বিছানায় শুয়েই হাঁটুকে ৯০ ডিগ্রি কোণে সোজা করুন এবং হাত দু’টি মাথার নিচে রাখুন। মাথা ও ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকুন। উপকার পাবেন।

হিপ ব্রিজ
বিছানায় শুয়ে পায়ের হাঁটু ভাঁজ করে কোমর ওপরের দিকে তুলতে চেষ্টা করুন। এ সময় হাত দু’টি শরীর স্পর্শ করে পাশে রাখুন। কোমরের মেদ কমাতে এ ব্যায়ামটি নিয়মিত করতে পারেন।

সতর্কতা
তবে মনে রাখবেন, ব্যায়াম শেষ হলেই তড়িঘড়ি বিছানা থেকে নেমে পড়বেন না। বরং ধীরেসুস্থে বিছানায় কিছুক্ষণ পা ঝুলিয়ে বসুন। গোড়ালি থেকে পায়ের পাতা প্রথমে ক্লকওয়াইজ় পাঁচ বার, পরে অ্যান্টি-ক্লকওয়াইজ় পাঁচ বার ঘোরান।

এরপর নেমে এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটুন। এতে পুরো শরীরের রক্ত সঞ্চালন বাড়বে। এতে অলসতা কেটে গিয়ে কাজে গতিশীলতা যেমন বাড়বে, তেমনই মেদ কমার পাশাপাশি কমবে শরীরের নানা ধরনের ব্যথা।

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত