Apan Desh | আপন দেশ

লাইভে এসে তরুণীর আত্মহত্যা, প্রেমিক কারাগারে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ১১ জুলাই ২০২৩

আপডেট: ২১:৫৭, ১১ জুলাই ২০২৩

লাইভে এসে তরুণীর আত্মহত্যা, প্রেমিক কারাগারে

যুবকের সঙ্গে ফেসবুকে তরুণীর পরিচয়। গড়ে ওঠে ১৫ দিনের মধ্যেই প্রেমের সম্পর্ক। গোপনে দেখা সাক্ষাতও হয়। তরুণীর নাম সানজিদা (১৪)। বাবার নাম মিলন। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকার বাসিন্দা। তরওণী ৮ম শ্রেণীতে পড়তো।

আর  প্রেমিকের নাম নাদিম মোস্তফার (২৬)। রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুর থানা এবং পৌরসভার মুথুরাপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে। এরই মধ্যে যুবক নাদিম তার বাবা-মা’কে দিয়ে তরুণী সানজিদার মা’কে বিয়ের প্রস্তাব দেয়। রাসিক নির্বাচন শেষে দুই পরিবার মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনই কথা হয় তাদের মধ্যে।

প্রেমিক নাদিম নিয়মিত রাজশাহী মহানগরীতে এসে তরুণীকে মোটরসাইকেলে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তাদের দু’জনের মধ্যে গভীর প্রেম। কেউ কাউকে ছাড়া বাঁচবেনা। সম্পর্কের প্রায় দুই মাসের মাথায় অজ্ঞাত কারণে নাদিম প্রেমিকা তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বিয়েটাও করা হবে না বলে জানায়। এরই ধারা বাহিকতায় গত ১৬ জুন গভীর রাতে তরুণী গলায় ওড়না পেচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস নেয়া অবস্থায় চেয়ারে দাঁড়িয়ে প্রেমিক নাদিমকে ভিডিও কল দেয়। হাতে কোরআন শরীফ নিয়ে কথা বলতে দেখা যায়। তাদের দু’জনের মধ্যে কথার এক পর্যায়ে তরুণী পায়ের নিচের চেয়ার ফেলে দেয় এবং গলায় ফাঁস লেগে ঝুলে মারা যায়। এভাবেই ঘটনার বর্ননা করেন তরুণী সানজিদার মা সখিনা বেগম।

তিনি আরও বলেন, ১৬ জুন সকালে নাস্তা খাওয়ার জন্য সানজিদাকে ডাকতে গিয়ে দেখি গলায় ফাঁস দেয়া অবস্থায় সানজিদার নিথর দেহ ঝুলে আছে। পরে বোয়ালিয়া মডেল থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মৃত সানজিদার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে পাঠায়।

এদিন ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ বিষয়ে একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়।

এদিকে, সানজিদার চাচা শেখ মোঃ রোমেল সানজিদার ব্যবহৃত এ্যানড্রয়েড ফোন চেক করতে থাকে এবং এক সপ্তাহের মধ্যে প্রেমিক যুগলের বেশ কিছু ঘনিষ্ট ছবি, অডিও রের্কড, ভিডিও এবং গলায় ফাঁস দেয়া মুহূর্তের ছবি উদ্ধার করে। এরপর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনকে সকল ডকুমেন্টগুলি দেখায়। সমস্ত বিষয় পর্যলোচনা করে প্রেমিক নাদিমের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়।

মামলার পরই সোমবার (১০ জুলাই) রাতে তাহেরপুর পৌর মার্কেটে অভিযান চালিয়ে প্রেমিক নাদিমকে গ্রেফতার করে।

অভিযানটি পরিচালনা করেন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এএসআই রিপন সরকার, কন্সটেবল মোঃ রকি ও ইউনূস।

মঙ্গলবার ( ১১ জুলাই) বেলা ১১টায় গ্রেফতার নাদিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আপন দেশ /প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়