Apan Desh | আপন দেশ

‘রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৫, ৭ জুন ২০২৬

আপডেট: ১৫:৪০, ৭ জুন ২০২৬

‘রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক’

ছবি : আপন দেশ

শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (০৭ জুন) রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করেছে। এজন্য এত দ্রুত বিচার করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘এত কম সময়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।’

আরও পড়ুন : এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

এর আগে এ মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়