Apan Desh | আপন দেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৬, ২৩ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ

ছবি: আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ নোটিশ পাঠানো হয়।

শনিবার (২৩ মে) ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান।

এর আগে আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আইনি নোটিশের অনুলিপি প্রকাশ করেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন, যার ফলে নোটিশদাতা নিজেও গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুন <<>> নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নোটিশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বলা হয়, এ ধরনের আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেয়ার অপরাধে কেন আপনার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নোটিশ প্রদানকারী আইনজীবীর নিকট ব্যাখ্যা করতে অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

আইনজীবী এ কে এম আজিজুল হক খান জানান, দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে থেকে দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়