Apan Desh | আপন দেশ

বলাৎকার-আত্মহত্যা প্ররোচনায় অভিযুক্তের ৫ দিনের রিমান্ড 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৫, ২১ মে ২০২৬

আপডেট: ১৯:১৬, ২১ মে ২০২৬

বলাৎকার-আত্মহত্যা প্ররোচনায় অভিযুক্তের ৫ দিনের রিমান্ড 

ছবি: আপন দেশ

রাজধানীর বনশ্রী এলাকায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় গ্রেফতার শিহাব হোসেন (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।

আরও পড়ুন <<>> স্বাধীন সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

শুনানিতে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামির সর্বোচ্চ রিমান্ডের আবেদন জানান। পরে উভয় পক্ষের শুনানি শেষ হয়। ওই দিন আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে বুধবার (২০ মে) রাতে পাবনার বেড়া উপজেলা থেকে শিহাব হোসেনকে গ্রেফতার করে রামপুরা থানা-পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়