Apan Desh | আপন দেশ

বিদিশার ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২০ মে ২০২৬

বিদিশার ২ বছরের কারাদণ্ড

বিদিশা সিদ্দিক। ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে বিদিশাকে।

আরও পড়ুন <<>> সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানিয়েছেন, পলাতক থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়